কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার পিএ জাহাঙ্গীরের ১ কোটি ১৪ লাখ টাকা ফ্রিজ

মো. জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
মো. জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) মো. জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্রের ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক পিয়াস পাল ফ্রিজের আবেদন করেন। আবেদনে বলা হয়, মো. জাহাঙ্গীর আলমের (৫৫) নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এছাড়া তার মালিকানাধীন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংকের ২৩টি হিসাবে জমা রয়েছে ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা। এসব অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করার অপরাধে মামলা হয়েছে।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার মালিকানাধীন অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র মামলায় আদালতের বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই, মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর আদালত বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে অস্থাবর সম্পত্তিগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X