কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘রথযাত্রা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে’

রথযাত্রা। ছবি : কালবেলা
রথযাত্রা। ছবি : কালবেলা

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার মতো ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশ।

শনিবার (২৮ জুন) সকালে ইসকন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শুক্রবার (২৭ জুন) উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকাসহ সারাদেশে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে ইসকনের রথযাত্রাটি স্বামীবাগের ইসকন আশ্রম থেকে বের হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

আগামী ৫ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে ইসকন মন্দিরে আসবে উল্টোরথ। এর মধ্য দিয়ে এই উৎসব সমাপ্ত হবে। জগন্নাথদেবের রথযাত্রা-২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজ এর পবিত্র রথযাত্রা-২০২৫ উপলক্ষে ইসকন বাংলাদেশ অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছে, এ বছরের রথযাত্রা উৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই মহান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য আমরা অন্তর্বর্তী সরকার, প্রশাসন, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট সব সরকারি বিভাগকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এ ছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, দেশ-বিদেশের গণমাধ্যম, স্বেচ্ছাসেবকরা এবং সর্বোপরি দেশের সাধারণ জনগণ যেভাবে সহযোগিতা ও সমর্থন প্রদান করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের সবার অবদানের কারণেই রথযাত্রা একটি নিরাপদ, সুন্দর ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসকন বাংলাদেশ আশাবাদী, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে। পরম করুণাময় শ্রীশ্রী জগন্নাথদেব সবার জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বর্ষণ করুন। বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হোক, এই আমাদের প্রার্থনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১০

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১১

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১২

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১৩

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১৪

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১৫

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৬

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

১৭

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

১৮

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

১৯

৩ জেলায় প্রশাসক নিয়োগ

২০
X