কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০২:৪১ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রথযাত্রা উৎসব মিলনমেলায় পরিণত হয় : ইসকন বাংলাদেশ

ইসকন বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
ইসকন বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় রথযাত্রা উৎসব এক অনন্য, ভক্তিময় ও নিরাপদ মিলনমেলায় পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশ।

সংগঠনটি বলেছে, ইসকন বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই রথযাত্রা ও উল্টো রথযাত্রার মতো ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলো আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।

রোববার (৬ জুলাই) দুপুরে ইসকন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এই বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজের পবিত্র রথযাত্রা-২০২৫ উপলক্ষে ইসকন বাংলাদেশ গভীর আনন্দ, তৃপ্তি ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছে যে, এ বছরের রথযাত্রা ও উল্টো রথযাত্রাসহ সংশ্লিষ্ট ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এই মহান ঐতিহ্যবাহী উৎসবের সফল আয়োজনে যারা নিরলস পরিশ্রম, আন্তরিক সহযোগিতা ও শুভকামনা প্রদান করেছেন, তাদের সবাইকে জানাই হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা। বিশেষভাবে ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার প্রেস উইংসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ প্রশাসন, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী, বিদ্যুৎ, স্বাস্থ্য, যোগাযোগ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগসহ উৎসবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সব সরকারি ও বেসরকারি সংস্থাকে।

এ ছাড়া আমরা কৃতজ্ঞতা জানাই দেশ-বিদেশের সংবাদমাধ্যম, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, হাজার হাজার নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি বাংলাদেশের সাধারণ জনগণকে, যাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এ উৎসব পরিণত হয়েছে এক অনন্য, ভক্তিময় ও নিরাপদ মিলনমেলায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসকন বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই রথযাত্রা ও উল্টো রথযাত্রার মতো ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলো আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। আমরা প্রার্থনা করি, পরম কৃপাময় শ্রীশ্রী জগন্নাথদেব সবার জীবনে অনন্ত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বর্ষণ করুন। বাংলাদেশ হোক উন্নত, উদার ও ঐক্যবদ্ধ—এই আমাদের আন্তরিক কামনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১০

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১১

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৩

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৪

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৫

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৬

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৭

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৮

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৯

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

২০
X