কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

পরোক্ষ ধূমপান ঠেকাতে হোটেল-রেস্তোরাঁয় স্মোকিং জোন নিষিদ্ধের দাবি 

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ছবি : কালবেলা
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ছবি : কালবেলা

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হোটেল ও রেস্তোরাঁয় স্মোকিং জোন রাখার বিধান বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিভাগের হোটেল-রেস্তোরাঁর মালিকরা। রোববার (২৯ জুন) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় শতভাগ ধূমপানমুক্ত হোটেল-রেস্তোরাঁ নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তারা আরও জানায়, হোটেল- রেস্তোরাঁয় নারী-শিশুসহ অধূমপায়ীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে আইন শক্তিশালীকরণের কোনো বিকল্প নাই।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেনসহ ঢাকার শতাধিক হোটেল-রেস্তোরাঁর মালিক ও প্রতিনিধিগণ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান।

মূল প্রবন্ধে ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম জানান, গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) এর তথ্যমতে ১ কোটি ৯২ লক্ষ মানুষ ধূমপান করে এবং প্রায় ৪ কোটি মানুষ ধূমপান না করেও পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। গ্যাটসের তথ্যমতে, শুধুমাত্র রেস্তোরাঁয় পরোক্ষ ধূমপানের শিকার ৪৯.৭ শতাংশ মানুষ। পরোক্ষ ধূমপানের ফলে অধূমপায়ীদের হৃদরোগের ঝুঁকি ৮৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

তিনি জানান, বিদ্যমান আইনের ৫ ধারায় সব ধরনের বিজ্ঞাপনের নিষেধাজ্ঞা বলবৎ থাকলেও ঢাকা শহরের ৭৩ শতাংশ রেস্তোরাঁয় স্মোকিং জোনে বিজ্ঞাপন সামগ্রী প্রদর্শিত হচ্ছে। বক্তারা জানান, প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপানের কারণে প্রতিনিয়ত বাড়ছে ক্যান্সারের ব্যাপকতা, বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। তাই পরোক্ষ ধূমপানের ক্ষতির থেকে সকলকে বাঁচাতে রেস্তোরাঁতে স্মোকিং জোন নিষিদ্ধ করতে হবে।

পাশাপাশি, রেস্তোরাঁয় একটি জায়গা ধূমপানের জন্য নির্দিষ্ট করে দেওয়া হলেও সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আশপাশে ছড়িয়ে পড়ায় পরোক্ষ ধূমপানের কবলে পড়ছেন অধূমপায়ীরা। পাবলিক প্লেসে স্মোকিং জোন রেখে পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের রক্ষা করা কখনোই সম্ভব নয়। তাই রেস্তোরাঁয় স্মোকিং জোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত বলেও জানান বক্তারা।

জনস্বাস্থ্য সুরক্ষায় হোটেল-রেস্তোরাঁয় সুস্থ পরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের মাধ্যমে আইন শক্তিশালী করে স্মোকিং জোন নিষিদ্ধের দাবি জানান হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X