কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:৫৪ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ
সংবাদ সম্মেলনে প্রেস সচিব

নির্বাচনের আগে প্রশাসনে ১৭ হাজার জনবল নিয়োগ হবে

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে পুলিশ বিজিবি কোস্টগার্ডসহ ১৭ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, তাদের নিয়োগ ও প্রশিক্ষণ নির্বাচনের আগে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এর আগে, এদিন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আইজিপি, কোস্টগার্ড ডিজি, আনসার ডিজিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন।

প্রেস সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলাবিষয়ক যত প্রস্তুতি নির্বাচন ঘিরে, সব প্রস্তুতি নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে ডিসি-এসপি-ওসি ও ইউএনওদের রিশাফল (ঢেলে সাজানো) করার কথা বলা হয়েছে। এই রিশাফলটা র‌্যান্ডম ওয়েতে করবে। সংস্কারসহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X