কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই স্মরণে যাত্রাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় সভা। ছবি : কালবেলা
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় সভা। ছবি : কালবেলা

জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতীয়ভাবে স্মরণ করতে শিক্ষা মন্ত্রণালয় নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামী ২১ জুলাই যাত্রাবাড়ী চৌরাস্তায় সর্বস্তরের মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের নিয়ে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে শুক্রবার (১১ জুলাই) তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম এবং যুগ্ম সচিব মনিরুজ্জামান ভূঁইয়া এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে এবং মুফাসসির আবুল কাশেম গাজীর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম বলেন, জুলাই গণবিপ্লবে যাত্রাবাড়ী এলাকায় মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি মাঠে নেমে ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর মধ্যে তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা অগ্রগণ্য। ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনে আপনাদের সীমাহীন ত্যাগ শতাব্দীর পর শতাব্দী মানুষ স্মরণ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম সচিব মনিরুজ্জামান ভূঁইয়া জুলাই গণআন্দোলনে তামিরুল মিল্লাতের অবদানের কথা স্মরণ করিয়ে আগামী ২১ জুলাই যাত্রাবাড়ী চৌরাস্তায় মহাসমাবেশ সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তামিরুল মিল্লাতের ছাত্রদের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, এই মাদ্রাসার ছাত্ররা সবসময় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী বলেন, জুলাই আন্দোলনে আমাদের ছাত্ররা চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছে। দুজন ছাত্র শাহাদাতবরণের মাধ্যমে জাতীয় বীর হিসেবে স্বীকৃত হয়েছে। আল্লাহ সবাইকে কবুল করুন।

মতবিনিময় শেষে তিনি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপালের দপ্তরে মতবিনিময় করেন এবং যাত্রাবাড়ীর চৌরাস্তায় ২১ জুলাই মহাসমাবেশ করার স্থান পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X