বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১২:২৩ এএম
অনলাইন সংস্করণ

পাথর মেরে মানুষ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা মিটফোর্ড হাসপাতাল চত্বরে প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ ব্যক্তিকে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেছেন, এ নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বর্বরোচিত এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। অপরাধী যেই হোক এবং তার দলীয় পরিচয় যাই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। প্রশাসনকে শিগগিরই আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১১ জুলাই) রাজধানীর মিরপুরস্থ আরজাবাদ মাদ্রাসা মিলনায়তনে বাদ আসর দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত নেতারা এসব কথা বলেছেন।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

নেতারা আরও বলেন, এ ধরনের জঘন্য, বর্বর ও অমানবিক হত্যাকাণ্ড থেকে প্রতীয়মান হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ।

দেশজুড়ে চাঁদাবাজি ও সর্বসাধারণের নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করে জমিয়ত নেতারা বলেন, আমরা অনেক আগ থেকেই বলে আসছি যে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সরকার ও প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

নেতারা শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে দেশবাসীকে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X