কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা উপত্যকার খান ইউনিসে ভয়াবহ এক বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের ওপর ভবন ধসে পড়লে কমপক্ষে এক সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন নারী প্যারামেডিক গুরুতর অবস্থায় রয়েছেন। খবর শাফাক নিউজের

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গোলাগুলি শুরু হয় এবং ইসরায়েলি সেনারা হামলার মুখে পড়ে। আহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়।

এ হামলা চলমান গাজা যুদ্ধের সাম্প্রতিক সহিংসতার মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিয়োথ আহারনোথ’ জানায়, গত জুন মাস ছিল চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী সময়। এতে ২০ ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জনই মারা গেছেন গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে এটি কোথায় আঘাত হেনেছে বা ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে এ সহিংসতা চলাকালেও যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। হামাস কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বলেছে, তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এক বা দুই সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন হতে পারে।

তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনগভির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আলোচনায় ইতি টেনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিপরীতে পররাষ্ট্রমন্ত্রী গিডেওন সা'আর নেতানিয়াহুর কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে বলেছেন, রাজনৈতিক চাপ উপেক্ষা করে একটি সমঝোতায় পৌঁছাতে হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X