মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের অভিন্ন লক্ষ্য

বাংলাদেশ নারী কাবাডি দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী কাবাডি দল। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে স্থগিত করা হয়েছিল নারী কাবাডি বিশ্বকাপ। ৩ থেকে ১০ আগস্ট আসরটি আয়োজনের নতুন তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ)।

আসরটি ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে ১ থেকে ১০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পিছিয়ে যাওয়া আসরের ভেন্যুও বদলে গেছে। হায়দরাবাদে এবারের নারী বিশ্বকাপ আয়োজিত হবে বলে জানিয়েছে আইকেএফ। পূর্বঘোষিত সূচি অনুযায়ী যে স্কোয়াড নিয়ে বাংলাদেশের খেলতে যাওয়ার কথা ছিল, সে স্কোয়াডে দুটি পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ইয়াসমিন খানমের জায়গায় তাহরিম ও নবর্শী চাকমার বদলে দিশা মনি দলে এসেছেন।

সময় এবং ভেন্যু বদলে গেলেও বাংলাদেশ নারী বিশ্বকাপে খেলতে যাবে অভিন্ন লক্ষ্য নিয়ে। এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ কালবেলাকে বলেন, ‘নারী বিশ্বকাপ থেকে পদক জয়ের লক্ষ্য ছিল, সেটা এখনো আছে। যাদের মাধ্যমে লক্ষ্য পূরণের প্রত্যাশা, সেই নারী খেলোয়াড়দের প্রস্তুতি চলছে। মাঝে ঈদ এবং পরীক্ষার কারণে ছোট একটা বিরতি ছিল। ৮ জুলাই থেকে প্রস্তুতি চলছে।’

শুধু নারী বিশ্বকাপ নয়, আসন্ন যুব এশিয়ান গেমস নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ কাবাডির। ২২ থেকে ৩১ অক্টোবর বাহরাইনের মানামায় অনুষ্ঠিত হওয়ার কথা এ গেমস। আসরের বালক ও বালিকা উভয় বিভাগে পদক জয়ের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সে লক্ষ্য দু্টি দলকে প্রস্তুত করার কার্যক্রম চলছে। তারুণ্যের উৎসবে আয়োজিত জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা থেকে বাছাইকৃত খেলোয়াড়দের অনেকে আছেন যুব এশিয়ান গেমসের পরিকল্পনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X