মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হত্যার চিরকুট নিয়ে মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে জখম

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চাঁদপুরে হত্যার চিরকুট নিয়ে জুমার খুতবা নিয়ে মসজিদের খতিব, আলেমে দ্বীন আ ন ম নুরুর রহমান মাদানীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এক মুসল্লি।

শুক্রবার (১১ জুলাই) চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি মসজিদে জুমার নামাজ শেষে‌ এ ঘটনাটি ঘটে।

হামলাকারী মুসল্লি বিল্লালকে (৫০) মুসল্লিরা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

আহত খতিব নুরুর রহমান মাদানী চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাদানী মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ এবং বর্তমানে চাঁদপুরের একেক মসজিদে জুমার নামাজের সময় খতিবের দায়িত্ব পালন করেন। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী এলাকায়।

অপরদিকে হামলাকারী বিল্লাল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলির ছেলে। বর্তমানে তিনি শহরের বকুলতলা রেলওয়ে এলাকায় চায়ের দোকান চালান।

ঘটনার বিবরণে মুসল্লিরা জানান, জুমার নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফিরে যাচ্ছিল। এ সময় হঠাৎ করেই বিল্লাল নামে এক মুসল্লি মসজিদের খতিব আ ন ম নুরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ইমাম সাহেবের ডাক-চিৎকারে অপর মুসল্লিরা ছুটে এসে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।‌

এ সময়ে হামলাকারী বিল্লালকে উত্তম-মধ্যম দিয়ে মসজিদের বারান্দায় আটকে রাখা হয়। খবর পেয়ে শত শত মুসল্লি গিয়ে মসজিদ ঘেরাও করে হামলাকারীকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তেজিত মুসল্লিদের হাত থেকে হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

বিক্ষুব্ধ মুসল্লিরা জানান, হামলাকারী বিল্লাল হোসেন হামলার সময় চাপাতি সঙ্গে নিয়ে শহরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য পূর্ব থেকে পরিকল্পনা নিয়ে এই মসজিদে অবস্থান করেন। তার কাছে একটি চিরকুট ছিল।

এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলাকারী বিল্লাল হোসেনকে নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য বলে মনে করছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X