কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০২:১৪ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:১৪ এএম
অনলাইন সংস্করণ

সকালের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড় হতে পারে

তীব্র ঝড়ের সঙ্গে বৃষ্টি। ছবি : সংগৃহীত
তীব্র ঝড়ের সঙ্গে বৃষ্টি। ছবি : সংগৃহীত

সকালের মধ্যে ঢাকাসহ দেশের ১১টি জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব জেলায় আগামীকাল রোববার সকাল ৯টা বা তার কাছাকাছি সময়ে ঝড় হতে পারে।

শনিবার (১২ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রোববার ঢাকাসহ দেশের ১১টি জেলায় বজ্রসহ ঝড় হতে পারে। এসব জেলা হলো—ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (১৩ জুলাই) সকাল ৯টা বা তার কাছাকাছি সময়ে এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব জেলায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এই ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আবহাওয়ার সতর্কবার্তা মেনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X