কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি, স্বায়ত্তশাসিত ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়োগের দাবি কওমি শিক্ষার্থীদের

সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন কওমির নেতারা। ছবি : কালবেলা
সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন কওমির নেতারা। ছবি : কালবেলা

দেশের সব বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক, ইমাম খতিব হিসেবে কওমি মাদ্রাসার শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি আতিল কওমিয়া বাংলাদেশের নেতারা।

রোববার (২০ জুলাই) সংগঠনটির একটি প্রতিনিধিদল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সিআর আবরার এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান।

কওমি প্রতিনিধিদল সরকারের সব মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে কওমি সনদের মান কার্যকর করার জন্য প্রজ্ঞাপন জারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। বিশেষত, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামি গবেষণা কেন্দ্রগুলোয় এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদের ইমাম ও খতিব পদে কওমি মাদ্রাসার সনদধারীদের নিয়োগের যৌক্তিকতা তারা তুলে ধরেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রতিনিধিদলের দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, কওমি মাদ্রাসার সনদপ্রাপ্ত আলেমরা সৎ ও দেশপ্রেমিক। তাদের দেশ ও জাতির সেবার সুযোগ দেওয়া হলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তর ও সংস্থায় কওমি মাদ্রাসার সনদধারীদের নিয়োগের বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার প্রতিনিধিদলের প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। এই সাক্ষাৎ কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি এবং এর মাধ্যমে কওমি আলেমদের কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X