কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘চোখের সামনেই বিল্ডিংয়ে বিমানটা বিধ্বস্ত হয়েছে’

স্কুলভবনে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমান। ছবি : সংগৃহীত
স্কুলভবনে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমান। ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতক্ষ্যদর্শী এক শিক্ষার্থী জানিয়েছে, আমার চোখের সামনেই বিমানটি স্কুলভবনে বিধ্বস্ত হয়েছে।

স্কুলের দশম শ্রেণির এ ছাত্র বলে, আমাদের পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়িয়ে ছিলাম। তখন আগুন ধরা বিমানটি আমার চোখের সামনেই বিল্ডিংয়ে আঘাত করে। ওই ঘটনায় আমার এক বন্ধু নিহত হয়েছে।

সে আরও বলে, আমার বেস্ট ফ্রেন্ড, পরীক্ষার হলে একসঙ্গে ছিল। আমার চোখের সামনে মারা গেছে। স্কুল গেটের ভেতরে অনেক গার্ডিয়ান দাঁড়িয়ে ছিলেন, আর ছোট শিক্ষার্থীরা ছুটির টাইমে বের হচ্ছিল। তখন গার্ডিয়ানদেরসহ প্লেনটা ভিতরে ঢুকে গেছে।

স্কুল ছুটির মুহূর্তে প্রশিক্ষণ বিমানটি ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন সেখানকার শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে হতাহতদের মধ্যে বেশ কয়েকজন অভিভাবকও রয়েছেন বলে জানা গেছে।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য। দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

সূত্র : বিবিসি বাংলা

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X