কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র উপদেষ্টা ও চীনের রাষ্ট্রদূতের বৈঠক

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উভয় পক্ষের এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনা রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে সাম্প্রতিক চীন সফরের ফলাফলের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তাদের মধ্যকার আলোচনায় বাণিজ্য, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য, সবুজ শক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা ও পর্যটন- এই আটটি খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, মালয়েশিয়ায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়ারলুং জাংবো নদীর ওপর চীনা জলবিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে রাষ্ট্রদূত নিশ্চিত করেন, প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রিক এবং এর ফলে কোনো পানি প্রত্যাহার বা ব্যবহার করা হবে না, ফলে ভাটির দেশগুলোতে কোনো বিরূপ প্রভাব পড়বে না।

এ বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে, উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জনগণের মধ্যে সংস্কৃতি ও যোগাযোগ বিনিময়ের ওপর জোর দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X