রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা  

ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনায় সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা
ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনায় সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উদ্যোগে এ প্রার্থনা সভা হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, সহসভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, মঞ্জু ধর, যুগ্ম সম্পাদক পদ্মাবতী দেবী, মহানগরের সহসভাপতি বীণা সাহা, সদস্য জয়ন্তী রায় প্রমুখ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত বিপ্লব চক্রবর্তী প্রার্থনা সভায় পুরোহিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের প্রাইমারি শাখার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা দগ্ধ হন এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X