কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৯:০৭ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার শেষ দিন আজ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ। তবে সব নিবন্ধিত দলের কাছে হিসাব চাওয়া হলেও আওয়ামী লীগের কাছে এ সংক্রান্ত কোনো হিসাব চায়নি ইসি।

ইসি জানিয়েছে, এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে অধিকাংশ ইসলামী দলসহ অনেক দল এখনো এ হিসাব জমা দেয়নি। কোনো দল চাইলে আবেদনসাপেক্ষে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সুযোগ রয়েছে।

গত ৭ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের কাছে চিঠি পাঠানো হয়নি।

নিবন্ধন সংক্রান্ত শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়া বাধ্যতামূলক। পরপর তিন বছর হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে মোট ৫১টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।

এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে দাবি ও আপত্তি জানাতে ১১ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নাগরিকদের কাছ থেকে দাবি ও আপত্তি আহ্বান করেছে সাংবিধানিক এ সংস্থাটি। বুধবার (৩০ জুলাই) নির্বাচনের সীমানা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসি।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯-এর দফা (১)-এর উপদফা (গ) এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১-এর ধারা ৮ এর উপধারা (১)(খ) অনুযায়ী জাতীয় সংসদ সদস্যের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এলাকাভিত্তিক নির্বাচনী এলাকাগুলোর সীমানা উপরোক্ত আইনের ধারা ৬-এর উপধারা (২) অনুসারে প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখণ্ডতা এবং জনসংখ্যার বাস্তব বিভাজনকে যতদূর সম্ভব বিবেচনায় রেখে প্রত্যেক নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করে ধারা ৬-এর উপধারা (৩) অনুযায়ী নির্বাচন কমিশন একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে এবং তালিকাটি সম্পর্কে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দাদের কাছ থেকে লিখিত দাবি/আপত্তি/সুপারিশ/মতামত আহ্বান করেছে।

ইসি আরও জানায়, কোনো সংক্ষুব্ধ বা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি আগামী ১০ আগস্টের মধ্যে কোনো আসনের পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকার বিষয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিত দাবি/আপত্তি/সুপারিশ/মতামত পেশ করতে পারবেন। তবে দাবি/আপত্তি/সুপারিশ/মতামত এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনো আসনের সীমানা সংক্রান্ত হতে হবে এবং দাবি/আপত্তি/সুপারিশ/মতামত সংক্রান্ত দরখাস্ত পাঁচ প্রস্থ দাখিল করতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো দাবি/আপত্তি/সুপারিশ/মতামত সংক্রান্ত দরখাস্ত গ্রহণ করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১০

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১১

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৩

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৪

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৫

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৭

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৮

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৯

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

২০
X