কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য ‘সুখবর’

কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে বাংলাদেশি কর্মীদের নেওয়া হবে। ছবি : সংগৃহীত
কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে বাংলাদেশি কর্মীদের নেওয়া হবে। ছবি : সংগৃহীত

গত বছরের (২০২৪ সালের) ৩১ মে সময়ের মধ্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য সুখবর মিলেছে। তাদের জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে দেশটিতে কর্মসংস্থানের অনুমোদন মিলেছে।

দেশটির কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

শুক্রবার (১ আগস্ট) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে আনার লক্ষ্যে চাহিদাপত্র সত্যয়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী সব তথ্য ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) অনলাইন পোর্টালে দাখিল করতে হবে।

এরপর দাখিল করা সব তথ্যের মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য দুই দেশের মধ্যে চুক্তি হয়। ২০২১ সালের ডিসেম্বরে ওই চুক্তির পর অনেক কর্মী মালয়েশিয়ায় যেতে পারলেও শেষ সময়ে এসে সব প্রক্রিয়া চূড়ান্তের পরও প্রায় ১৮ হাজার যেতে পারেননি। ওই ঘটনায় তখন তোলপাড় সৃষ্টি হয়।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, কর্মীদের একটি অংশ উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে পারেনি। আর একটি অংশ মালয়েশিয়া থেকে নিয়োগকর্তার চূড়ান্ত সম্মতি পায়নি। বিমানবন্দর থেকে তাদের গ্রহণ করার নিশ্চয়তা পাঠাননি নিয়োগকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X