কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে কাজ করছে সরকার’

শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান। ছবি : পিআইডি
শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান। ছবি : পিআইডি

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘নবম ওয়েজবোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বেশকিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার।’

রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েজবোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ বেশকিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি সাংবাদিকদের চাইলেই চাকরিচ্যুত করাকে কীভাবে রোধ করা যায়, সে বিষয় নিয়ে কাজ চলছে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের বেতন যদি না দেওয়া হয়, সেসব হাউসদের নিয়ে কী করা যায় সে বিষয়টি আমরা দেখব। সাংবাদিকদের হাউসের মালিকানা বা অংশ বা অন‍্য কোনো সুবিধা দেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ভূমিকা পালন করেছেন। এজন্য তাদের কল্যাণে সাংবাদিক সংগঠনসহ স্ব স্ব মিডিয়া হাউসকে কাজ করার আহ্বান জানাই।’

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১০

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১১

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১২

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৩

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৪

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৫

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৬

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৯

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

২০
X