রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদে সংস্কার অন্তর্ভুক্তির আহ্বান ৫ কমিশন প্রধানের

সংস্কার কমিশন। ছবি : সংগৃহীত
সংস্কার কমিশন। ছবি : সংগৃহীত

দেশের প্রয়োজনীয় সংস্কারগুলো জুলাই সনদে অন্তর্ভুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন দ্বিতীয় পর্যায়ে গঠিত ৫টি সংস্কার কমিশন প্রধানরা।

রোববার (৩ জুলাই) এক যৌথ চিঠিতে তারা এ আহ্বান জানান।

চিঠিতে সই করেন, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

যৌথ চিঠিতে তারা বলেন, প্রথম পর্যায়ের ৬টি বিষয়ভিত্তিক কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ সময়োপযোগী হলেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ এবং একটি নতুন বাংলাদেশ গঠনে দ্বিতীয় পর্যায়ের সংস্কারগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ।

চিঠিতে বলা হয়, সময়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের পক্ষে এখনই দুটি কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো চিহ্নিত করে তা দ্রুত কার্যকর করা, নির্বাচনের পর গঠিত সরকার এসব সংস্কার অব্যাহত রাখবে—এ মর্মে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া এবং বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা।’

তারা বলেন, জুলাই সনদে গণমাধ্যম, নারী, শ্রম, স্বাস্থ্য ও স্থানীয় সরকারবিষয়ক সংস্কার অন্তর্ভুক্ত না হলে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো তা বাতিল বা উপেক্ষা করার সুযোগ পাবে, যা নেতিবাচক প্রভাব ফেলবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিক, নারী ও সাংবাদিক প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতিফলন সংস্কার কার্যক্রমে না থাকলে তা হতাশা ও ক্ষোভের জন্ম দিতে পারে।

চিঠিতে ৫ কমিশনের প্রধানরা তাদের ওপর সংস্কার প্রস্তাব তৈরির দায়িত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X