ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

ফের সূর্যের দেখা নেই, ব্যাহত স্বাভাবিক জনজীবন

কুয়াশাজড়ানো ব্রাহ্মণপাড়ার একটি এলাকা। ছবি : কালবেলা
কুয়াশাজড়ানো ব্রাহ্মণপাড়ার একটি এলাকা। ছবি : কালবেলা

কয়েকদিনের লুকোচুরির পর গতকাল বুধবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সূর্যের দেখা মিলেছিল। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও আজ বৃহস্পতিবার আবারও আকাশে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে ফের শীতের প্রকোপ বাড়ায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার কিছু এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

এদিন সকাল থেকেই দেখা যায়, ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেছে চারদিক। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কেও যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক মানুষ, রোগী ও খেটে খাওয়া মানুষজন। শীতের তীব্রতায় অনেকেই কাজে বের হতে পারছেন না। এতে দৈনন্দিন আয়ে প্রভাব পড়ছে শ্রমজীবী মানুষের। বাজারগুলোতেও উল্লেখযোগ্যহারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা মুখলেসুর রহমান বলেন, কয়েকদিনের শীত-তাণ্ডব শেষে গতকাল সূর্য উঠেছিল। মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে আজকে আবারও সূর্যের দেখা নেই। হালকা ঠান্ডা বাতাসে তীব্র শীত জেঁকে বসেছে।

নবম শ্রেণির শিক্ষার্থী আরিশা আফরিন লাইজু বলেন, গত কিছুদিন ধরে তীব্র শীতের কারণে পড়াশোনাও ব্যাহত হয়েছে। গতকাল সূর্যের দেখা পেয়ে ভেবেছিলাম শীতের তীব্রতা অনেকটা হয়ত কমে আসবে, কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আবারও সূর্য লুকিয়ে গেছে। সকাল থেকেই কনকনে শীত বইছে।

স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, গত কিছুদিন আগে থেকে পড়া তীব্র শীতে স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হয়ে পড়েছে। মানুষের সঙ্গে সঙ্গে পশু পাখিরাও অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র শীতে শিশুদের অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে।

সহকারী শিক্ষক মো. আমির হোসেন বলেন, গতকাল যেভাবে সূর্য উঠেছিল মনে হয়েছিল শীতের তীব্রতা হ্রাস পাবে। কিন্তু আজকে ভোর থেকে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। মানুষ শীতে কষ্ট পাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X