কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:১৬ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের ঝাউচরে মো. শিপন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে হাজারীবাগের ঝাউচর সিয়াম স্কুল গলিতে শিপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শিপন হাজারীবাগের বড় মসজিদ গলির বাসিন্দা ছিলেন। তার বাবার নাম শাহ আলম।

পুলিশ বলছে, শিপনের মাথা, দুই হাত ও পায়ে কোপানোর জখম ছিল। কারা, কেন তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X