মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় স্বাধীনতা অতি জরুরি ছিল : রাজউক চেয়ারম্যান

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু | ছবি : কালবেলা
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু | ছবি : কালবেলা

৩৬ জুলাই বা ৫ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু বলেছেন, ‘অনেকেই আজকের দিনকে ৩৬ জুলাই বা ৫ আগস্ট বলছেন, কিন্তু আমি একে বলব দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারিনি, তাই আমাদের জন্য অতি জরুরি ছিল এই নতুন স্বাধীনতা। যার সূচনা হয়েছিল ওয়ান-ইলেভেনের পর থেকেই। আজকের যুবসমাজ যে নতুন স্বাধীনতা এনেছে, তার পথ তৈরি হয়েছে গত ১৭ বছরে।’

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজউক কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রিজু বলেন, ‘আমরা যদি দেশের স্বার্থে কাজ করি, কোনো ফ্যাসিস্ট সরকার বা অন্য কেউ আমাদের দিয়ে কোনো খারাপ কাজ করিয়ে নিতে পারবে না। বরং নিজের স্বার্থে কাজ করতে গেলেই আমাদের মাধ্যমে খারাপ কাজ ও অন্যের ক্ষতি হওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘২৪-এর জুলাইয়ে সব শ্রেণির মানুষ রাস্তায় নেমেছিল, তার ফলশ্রুতিতেই এসেছে শোষণের অবসান। আবু সাঈদ, মুগ্ধসহ অন্য শহীদরা আমাদের জন্য মানুষের সেবা করার যে পথ সুগম করে দিয়েছে, তার অনুপ্রেরণায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব মানুষের সেবা প্রদানের। আমি অনুরোধ করব, যে সরকারই আসুক, আপনারা অনুগ্রহ করে অন্যায়ের সাথে কোনো আপোষ করবেন না।’ এ ক্ষেত্রে তিনি উত্তরায় মাইলস্টোনের যেসব শিক্ষক নিজেদের সন্তানদের কথা চিন্তা না করে শিশুদের বাঁচাতে গিয়ে আত্মত্যাগ করেছেন, তাদের অনুসরণ করে মানুষের সেবা করে যাওয়ার জন্য রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান।

সভার শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানে রাজউকের সদস্য (পরিকল্পনা) আব্দুল কাদির ও (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমানসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১০

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১১

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১২

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৩

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৪

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৫

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৭

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৮

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৯

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

২০
X