কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১২:০৪ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছেন পাকিস্তানের নতুন হাইকমিশনার

পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত

আজ মধ্যরাতে ঢাকায় পৌঁছাবেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার। তিনি সপরিবারে ঢাকায় আসছেন বলে কালবেলাকে নিশ্চিত করেছে ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র।

বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন এই কূটনীতিক। তিনি এর আগে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হয়েছেন। হাইকমিশনার ইমরান হায়দার এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে যোগ দেন। গত মে মাসে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পর তিনি নিজ দেশে ফিরে গিয়েছিলেন। তার এই চলে যাওয়া নিয়ে গুঞ্জন রয়েছে।

নারী বান্ধবীসহ ভ্রমণের উদ্দেশে কক্সবাজার যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজ দেশে ফিরতে হয়েছে তাকে। গোয়েন্দা সূত্র মতে, সে সময় সৈয়দ আহমেদ মারুফ তিন দিনের সফরে কক্সবাজারে গিয়েছিলেন সরকারি প্রটোকল ছাড়া। সে সময় ভাইরাল হওয়া বিমানবন্দরের একটি ছবিতে দেখা যায়, সৈয়দ মারুফের সঙ্গে রয়েছেন তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু আজহার মাহমুদ ও এক নারী। সূত্র মতে, হাইকমিশনার কক্সবাজারের উখিয়ায় অবস্থিত হোটেল সি-পার্লে ওঠেন। সেখানে সেই নারীসহ সঙ্গে ছিলেন বন্ধু আজহার মাহমুদ। গত ৯ মে নিজ গাড়ি করে বন্ধু ও সেই নারীসহ ঘুরে বেড়ান সৈয়দ আহমেদ মারুফ।

কক্সবাজারে অবস্থান করা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের মুখে পড়েন তারা। তখন তাদের পক্ষ থেকে বলা হয়, তারা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গেছেন। সে সময় কক্সবাজারে একসঙ্গে ঘোরাঘুরির বিষয়ে জানতে সেই নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে দাবি করেছিলেন, ‘কক্সবাজার গিয়ে তার সঙ্গে আমার দেখা হয়েছে হোটেল লবিতে। পূর্বপরিচিত হিসেবে একসঙ্গে কফি খেয়েছি। তা ছাড়া আমি আমার মতো করেই শনিবার বিকেলের ফ্লাইটে ঢাকায় চলে আসি। পাকিস্তানের হাইকমিশনার কবে গেছেন বা কবে ফিরেছেন, তাও আমি জানি না।’ তিনি বলেন, ‘পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে আমার কোনো অনৈতিক সম্পর্ক নেই; বরং রয়েছে সুসম্পর্ক।’

গোয়েন্দা সূত্র মতে, পাকিস্তানের হাইকমিশনারের কক্সবাজার ভ্রমণের সময়ই তার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় পাকিস্তানের হাইকমিশনের তলবের ভিত্তিতে জরুরিভাবে ঢাকায় ফেরেন সৈয়দ আহম্মেদ মারুফ। হাইকমিশনারের ভ্রমণ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ হলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। বিষয়টি পাকিস্তান সরকার অবধি পৌঁছায়। পরে তাকে জরুরিভাবে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X