বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৪:০২ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বেগ জানালেন আজহারি

শায়খ মিজানুর রহমান আজহারি | ছবি : সংগৃহীত
শায়খ মিজানুর রহমান আজহারি | ছবি : সংগৃহীত

দেশের দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন খ্যাতিমান ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি।

বুধবার (২০ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে আজহারি লিখেছেন, ‘সম্প্রতি দেশের দুজন আলোচিত ব্যক্তিত্বকে কার্টুন এঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিবৃতি এসেছে। তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এদের মধ্যে অনেকেই নিজ নিজ বিবৃতিতে খোদ হুমকিদাতা অ্যাক্টিভিস্টকে ভিক্টিম হিসেবে চিত্রায়িত করেছেন এবং বাংলাদেশে বিকৃতরুচির কার্যক্রমের পক্ষে সরব হয়েছেন। নিঃসন্দেহে, তাদের এই কর্মকাণ্ড এ দেশের মাটি ও মানুষের সঙ্গে প্রতারণা ও দ্বিচারিতার শামিল। অধিকারের মোড়কে দেশের অধিকাংশ মানুষের মূল্যবোধকে ধ্বংস করার কোনো প্রচেষ্টাকে এ দেশের জনগণ মেনে নেবে না।’

তিনি আরও লেখেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান থাকবে, তারা যেন অনতিবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় নিয়ে আসেন এবং সম্মানিত শিক্ষকদ্বয়ের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন।’

প্রসঙ্গত, সম্প্রতি আলোচিত শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকির ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। অভিযোগ উঠেছে, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত শিক্ষার্থী সাফওয়ান চৌধুরি রেবিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে সহিংস হুমকি প্রদান করেন।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন মহল।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X