কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

বিমানবন্দরে যাত্রীদের লাগেজ। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে যাত্রীদের লাগেজ। ছবি : সংগৃহীত

দেশের সব বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং বিমান ও ট্র্যাভেল এজেন্সির মালিকদের সমন্বয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে অবৈধ টিকিট সিন্ডিকেট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি জারি করা পরিপত্র অনুযায়ী টিকেটের গায়ে বিক্রয় মূল্য লেখাসহ যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা পরিপালন না করার নজির দেখা যাচ্ছে। ফলে যাত্রী ভোগান্তি বেড়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, টিকিট সিন্ডিকেট রোধে সকল ট্র্যাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্র্যাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও টিকিটের বিক্রয়মূল্য স্পষ্টভাষায় লিখতে হবে। যাত্রীদেরও টিকেটের গায়ে ট্র্যাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য লেখা আছে কি না দেখে টিকিট কিনতে হবে। অনিবন্ধিত এজেন্সির কাছ থেকে টিকিট কেনা যাবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো বিমান বা ট্র্যাভেল এজেন্সির সঙ্গে টিকিট সিন্ডিকেটের যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো এজেন্সি অতিরিক্ত মূল্য আদায় করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এসব পদক্ষেপে যাত্রীর কাছ থেকে টিকিট সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য আদায় রোধ হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১০

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১১

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১২

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৩

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৫

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৬

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৯

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

২০
X