মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চালু হয়েছে পাঁচটি পরিবেশবান্ধব ইলেকট্রিক কার সেবা। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চালু হয়েছে পাঁচটি পরিবেশবান্ধব ইলেকট্রিক কার সেবা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চালু হয়েছে পাঁচটি পরিবেশবান্ধব ইলেকট্রিক কার সেবা।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি রুট— আলী রায়হান গেট, সাকিব আঞ্জুম গেট, রহমতুন্নেসা হল, আমীর আলী হল এবং চারুকলা অনুষদ থেকে প্রশাসন ভবনের সামনে পর্যন্ত নির্ধারিত স্টপেজে মাত্র ৫ টাকা ভাড়ায় চলবে এ ই-কার সেবা।

ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আবু রেজা বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যাতায়াতে আমরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছিলাম। বিশেষ করে নারী সহপাঠীরা রিকশায় চলাচলের সময় প্রায়ই হয়রানির মুখে পড়তেন, আর অতিরিক্ত ভাড়া ছিল নিত্যদিনের সমস্যা। এসব দুর্ভোগ কমাতেই রুয়া ও রাকসুর প্রতিনিধিরা যৌথভাবে যে ই-কার সেবা চালু করেছেন, তা আমাদের জন্য সত্যিই স্বস্তির। এই উদ্যোগে আমরা সত্যিই আনন্দিত ও আশাবাদী।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমাদের যে ইশতেহার ছিল পরিবহন ব্যবস্থার সহজীকরণ, সেটার ব্যাপারে আমরা দাবি জানিয়েছিলাম রুয়াকে। রুয়া আজ সেটি বাস্তবায়ন করেছে। আশা করি এ পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের হ্যাসেল অনেকটাই কমবে। এ ছাড়াও আমরা অন্যান্য ইশতেহার বাস্তবায়নেও রুয়াকে সহযোগিতা করার আহ্বান জানাব।

ই-কার উদ্বোধন করে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, আজকে যে ই-কারের ব্যবস্থা করা হয়েছে, এখানে ৫টি হলেও আমরা পর্যায়ক্রমে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এর পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে—গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা যায় কি না। এ কাজটিও আমরা খুব দ্রুতই শুরু করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য রুয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সবসময় থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, অনেক চড়াই-উতরাইয়ের পর ভোটের মাধ্যমে নির্বাচিত একটি রুয়া আমরা পেয়েছি। আমি খুবই খুশি যে, নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বিসিএস পরীক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান থেকে শুরু করে এ ধরনের পরিবহনব্যবস্থা চালু করা এসব উদ্যোগ তাদেরই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আজকে যে ই-কার সার্ভিস চালু হলো, এটি কেবল শুরু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X