কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশে অসংক্রামক রোগ বাড়ছে : সংসদে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত

দেশে অসংক্রামক রোগে আক্রান্ত মানুষের হার বাড়ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অসংক্রামক রোগ নিয়ে ২০২২ সালে স্বাস্থ্য অধিদপ্তরের একটি জরিপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘দেশে উচ্চ রক্তচাপের ব্যাপকতা ২৪ দশমিক ৬ এবং ডায়েবেটিসের ব্যাপকতা ৮ দশমিক ৭ শতাংশ।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

জাহিদ মালেক বলেন, বিশ্বায়নের যুগে বাংলাদেশে হৃদরোগ, লিভার, কিডনি, ট্রোক ইত্যাদি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর বহুবিধ কারণ রয়েছে। প্রথম কারণ খাদ্যাভ্যাস। এ ছাড়া দেশে বুদ্ধিভিত্তিক পেশার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। মানুষের কায়িক পরিশ্রম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে, উপরন্তু তামাক, বিড়ি, সিগারেটের ব্যবহার অধিক হারে বৃদ্ধি পাচ্ছে যা উল্লিখিত রোগের অন্যতম কারণ। এ বিষয়ে গবেষণা চলমান রয়েছে।

দেশে এইডস রোগী ৯৭০৮ :

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে ৯ হাজার ৭০৮ জন এইডস রোগী রয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ৭৫ জন এবং মারা গেছে এক হাজার ৮২০ জন।

চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হয় :

সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হয়। বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ সারা বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশের উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি হয়ে থাকে। চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুন-আগস্ট পর্যন্ত দুই হাজার ২৪৪ কোটি ৪৫ লাখ ৫৮ টাকার ওষুধ রপ্তানি হয়েছে।

বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে বছরে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যায় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

চট্টগ্রামের সরকারদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তামাক ব্যবহার, ধূমপান ও পরোক্ষ ধূমপানের কারণে বাংলাদেশে বছরে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশীয় আঞ্চলিক আফিসের বাংলাদেশ ফ্যাক্টশিট ২০১৮-এ বলা হয়েছে, বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে বছরে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X