কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা। ছবি : সংগৃহীত

ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সের্গেই ল্যাভরভ। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দুজনের মধ্যে বৈঠক হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকায় পৌঁছান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি সন্ধ্যা সোয়া ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সেখান থেকে তারা হোটেল ইন্টার কন্টিনেন্টালে আসেন। সেখানে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেজান্ডার মন্টিটস্কিসহ দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দুই পররাষ্ট্রমন্ত্রী।

দুপুরে ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশে রওনা দেবেন তিনি। তার আগে সের্গেই ল্যাভরভ সাবেক সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের যেসব বিশিষ্টজন পড়ালেখা করেছেন তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X