কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দুজনের মধ্যে বৈঠক হয়।।

এর আগে গতকাল সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকায় পৌঁছান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি সন্ধ্যা সোয়া ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সেখান থেকে তারা হোটেল ইন্টার কন্টিনেন্টালে আসেন। সেখানে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেজান্ডার মন্টিটস্কিসহ দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দুই পররাষ্ট্রমন্ত্রী।

দুপুরে ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশে রওনা দেবেন তিনি। তার আগে সের্গেই ল্যাভরভ সাবেক সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের যেসব বিশিষ্টজন পড়ালেখা করেছেন তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X