কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০২:০৪ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নুর ইস্যুতে ভুয়া অডিও নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এর নামে একটি ভুয়া বা এআই-সৃষ্ট অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২৫ সেকেন্ডের ওই অডিও ক্লিপে তাকে ভিপি নুরের বিষয়ে এক অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে এটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।

শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়। অডিওটি এআই প্রযুক্তি বা অন্য কোনোভাবে বিকৃত কণ্ঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে। সচেতন নাগরিকরা সহজেই বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠস্বর নয়।

বিবৃতিতে আরও জানানো হয়, ‘ইসমাইল চৌধুরী সম্রাট’ সহ বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে ছড়ানো ২৫ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ অফিসারকে নির্দেশনা দিতে শোনা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড জনমনে ভুল বার্তা ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি। এতে সমাজে গুজবের সৃষ্টি হচ্ছে এবং জনগণ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।

মন্ত্রণালয় ভুয়া অডিও তৈরি ও প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X