কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টি নিষিদ্ধ ও কাদেরকে গ্রেপ্তার দাবি লায়ন ফারুকের

লায়ন মো. ফারুক রহমান। ছবি : সংগৃহীত
লায়ন মো. ফারুক রহমান। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে এই দাবি জানান তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলার ঘটনার নিন্দা জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন লায়ন ফারুক।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জিএম কাদেররাই শক্তি যুগিয়েছে। জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেত, তাহলে অনেক আগেই শেখ হাসিনার পতন হতো। সুতরাং জাতীয় পার্টিকে আর ছাড় দেওয়া যাবে না। জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নির্মূল করতে হবে। এটা এখন গণদাবি।

তিনি বলেন, সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত সব বিতর্কিত নির্বাচনেই অংশ নিয়েছে। নজিরবিহীনভাবে তারা যেমন সংসদের বিরোধী দল ছিল, তেমনি ছিল আওয়ামী সরকারের মন্ত্রিসভায়ও।

লায়ন ফারুক রহমান আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন উপায়ে বাংলাদেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের রাজনীতি এই বাংলায় চলবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X