কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৬:১৮ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভিডিও তৈরির যে অ্যাপ সবার জন্য উন্মুক্ত করল গুগল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভিডিও তৈরি করা শুধু পেশাদারদের কাজ নয়, এখন এটি আপনার হাতের মুঠোয়। নিজেদের ভিডিও তৈরির এআই অ্যাপ ‘ভিডস’ সবার জন্য উন্মুক্ত করেছে গুগল।

এই অ্যাপ আপনাকে শুধু কয়েকটি লেখা বা ছবি ব্যবহার করে অত্যাধুনিক ভিডিও বানানোর সুযোগ করে দেবে।

এত দিন শুধু গুগল ওয়ার্কস্পেস বা এআই প্ল্যান ব্যবহারকারীরা ভিডস ব্যবহার করতে পারতেন। সবার জন্য উন্মুক্ত করায় এখন সাধারণ ব্যবহারকারীরাও টেমপ্লেট, স্টক মিডিয়া ও বেশকিছু এআই সুবিধা কাজে লাগিয়ে অ্যাপটির মাধ্যমে সহজে ভিডিও তৈরি করতে পারবেন।

ভিডিও প্রেজেন্টেশন দ্রুত ও সহজে তৈরির সুযোগ দিতে গত বছর ভিডস অ্যাপ সীমিত পরিসরে উন্মুক্ত করেছিল গুগল।

গুগলের তথ্যমতে, ব্যবহারকারীরা শুধু বিষয়বস্তু লিখে দিলেই অ্যাপটি সম্ভাব্য দৃশ্য, স্টক ছবি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করে ভিডিও তৈরি করে দেয়। ওয়ার্কস্পেসের মাধ্যমে অ্যাপটিতে এআইনির্ভর স্টোরিবোর্ডও তৈরি করা যায়।

গুগলের দাবি, উন্মুক্ত সংস্করণে অ্যাপটির বেশির ভাগ সুবিধা পাওয়া গেলেও বেশকিছু নতুন সুবিধা ব্যবহার করা যাবে না। এর মধ্যে অন্যতম হলো এআই তৈরি অ্যাভাটার। এই অ্যাভাটার ব্যবহারকারীদের হয়ে বার্তা উপস্থাপন করতে পারে। তবে ভিডসে আট সেকেন্ডের ভিডিও তৈরির সুবিধা পাওয়া যাবে। ভিডিওটি চাইলে নিজেদের প্রেজেন্টেশনে যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।

গুগলের তথ্যমতে, ভিডসের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য প্রদর্শনী, প্রশিক্ষণের ভিডিও বা সহায়ক কনটেন্ট দ্রুত ও কম খরচে তৈরি করতে পারবে।

এ বিষয়ে গুগলের পণ্য বিভাগের পরিচালক বিষ্ণু শিবাজি জানান, বাস্তবে অভিনেতা-অভিনেত্রীদের মাধ্যমে ১০ মিনিটের একটি ভিডিও তৈরি করতে কখনো কখনো ছয় মাস পর্যন্ত সময় লেগে যায়, খরচও হয় কয়েক হাজার ডলার। কারণ, স্ক্রিপ্ট লেখা, বারবার সংশোধন, রেকর্ডিং ও সম্পাদনা সব মিলিয়ে এটি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কিন্তু ভিডস ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো অনেক সহজে এ ধরনের ভিডিও তৈরি করতে পারবে।

সূত্র : দ্য ভার্জ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১০

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১১

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১২

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৩

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৪

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৫

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৬

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৭

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৮

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

২০
X