কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বাচ্চা না হলে সংসার ছেড়ে চলে যেতে হবে’

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া এক নারীর চিঠি। ছবি : কালবেলা
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া এক নারীর চিঠি। ছবি : কালবেলা

খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় দানবাক্স খোলা হয়। সেই দানবাক্সে পাওয়া এক চিঠিতে দেখা যায় মনের আকুতি জানিয়ে চিঠি লিখেছেন এক নারী।

তিনি লিখেন, ‘১২ বছর আগে আমার বিয়ে হয়েছে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, পাশাপাশি তাহাজ্জুতের নামাজ পড়ি এবং রোজাও রাখি। কিন্তু এই ১২ বছরে আমার গর্ভে দুটি তিন থেকে চার মাসের বাচ্চা নষ্ট হয়েছে। আমার কোনো বাচ্চা নেই। এখন আল্লাহর রহমতে বর্তমানে আমি আড়াই মাসের গর্ভবতী। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন একটি সুস্থ সন্তানের মা হতে পারি।’

তিনি আরও লিখেন, ‘আমার পাশে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমি একজন অসহায় নারী। যদি আমার বাচ্চা না হয় তাহলে আমার সংসার থেকে চলে যেতে হবে। যদি আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেন, তাহলে আমি আমার সন্তান নিয়ে এই মসজিদে একটি সোনার চাঁদ দেব। ইনশাআল্লাহ। আমার মনের আশা যেন পূরণ হয় সবাই আমার জন্য দোয়া করবেন।’ পাগলা মসজিদের দান বাক্সে নামে-বেনামে এরকম অসংখ্য চিঠি পাওয়া যায়।

৪ মাস ১৮ দিন পর মসজিদের ১৩টি দান বাক্স থেকে ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনা কার্যক্রম। তবে প্রতিবার টাকা, স্বর্ণ-রুপার পাশাপাশি আলোচনায় থাকে মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি নিয়ে। এসব চিঠিতে লোকজন জীবনের প্রাপ্তি, বিরহ-বেদনা, আয়-উন্নতির ফরিয়াদ, চাকরির প্রত্যাশা, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো ফলালের আশা, রোগব্যাধি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করে থাকেন।

টাকা গণনায় ৩৪০ মাদ্রাসার শিক্ষার্থী, জেলা প্রশাসনের ১৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৩ শিক্ষক ও স্টাফ, ৯ সেনাসদস্য, ৩০ পুলিশ সদস্য, ৫ জন আনসার ব্যাটালিয়ান, ১০ জন আনসার সদস্য, ১০০ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী। প্রতিবার তিন মাস পর খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়েছে।

দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় দানবাক্স খোলা হয়েছে। এ ছাড়াও সেনা, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক দায়িত্বে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X