কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ : বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে কাল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ : বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে কাল

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সই করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। আগামীকাল রোববার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত কালবেলাকে বলেন, ‘আমি বিজ্ঞপ্তিতে সাইন করে দিয়েছি। আজই (শনিবার) সেটি ওয়েবসাইটে দেওয়ার কথা। আজ দেওয়া না হলেও দ্রুতই সাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

তিনি বলেন, ‘একসঙ্গে সব পরীক্ষা হওয়ায় নিয়োগের ক্ষেত্রে বেগ পেতে হয়। নিয়োগ প্রক্রিয়া শেষ হতে এক থেকে দেড় বছর সময় চলে যায়। তাই দুই বা তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তিও সেভাবেই ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে।’

জানা গেছে, দেশের প্রাথমিক স্কুলে শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বিভাগওয়ারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিপিই। এরই মধ্যে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়ময়সিংহ; এই ছয় বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাকি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের নিয়োগ প্রক্রিয়া পার্বত্য জেলা পরিষদ করে থাকে। তাই এ জেলা বাদে বাকি জেলার নিয়োগ পরীক্ষা চলতি বছরের আগস্টে শুরু হতে পারে।

গত ২৭ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট এবং ২০ মার্চ খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ দুই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন গ্রহণ শেষ হয়েছে।

ডিপিই সূত্র জানায়, চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে সাত হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এই সংখ্যা শেষ পর্যন্ত ১৫ হাজারের বেশি হতে পারে।

সম্প্রতি সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজারেরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৮৫৮।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১০

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১১

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১২

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৩

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৪

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৫

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৬

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৭

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৮

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৯

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

২০
X