কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৪:০৭ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : সানাউল্লাহ

‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুসন অব পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ কর্মসূচিতে ইসি সানাউল্লাহ। ছবি : সংগৃহীত
‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুসন অব পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ কর্মসূচিতে ইসি সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ চলছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশান অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে শারীরিকভাবে অক্ষম ও প্রতিবন্ধীদের ভোটের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এবার নির্বাচনে প্রবাসী ও বন্দিরা ভোট দিতে পারবেন।

সানাউল্লাহ বলেন, মানুষ বিগত দিনে নির্বাচনই ভুলে গেছিল। এবার সেই পরিবেশ ফিরিয়ে আনতেও নির্বাচন কমিশন কাজ করছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে। তাদের নির্বাচনে অংশগ্রহণে সাংবিধানিক কোনো বাধা নেই।

এদিকে আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে এ জন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X