কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানকে নিয়ে যা বললেন ডিবিপ্রধান

ডিএজি এমরান ও ডিবিপ্রধান হারুন।
ডিএজি এমরান ও ডিবিপ্রধান হারুন।

নিরাপত্তাহীনতার শঙ্কা জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে আশ্রয় নিতে গিয়েছিলেন বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া। অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে তাকে। তবে এই বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা-ডিবি কিংবা পুলিশের কাছে কোনো অভিযোগ দেননি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান। জানান, এমরান নিরাপত্তা শঙ্কায় আছেন এমন তথ্য ডিবির কাছে নেই। এমরান আহমেদ মার্কিন দূতাবাসে কেন গেছেন তাও তিনি জানেন না। যাদের বিরুদ্ধে মামলা হয় অনেকেই সেখানে যান। এরমধ্যে অনেকেই মিথ্যা তথ্য দিয়ে দূতাবাসে যান। অনেকেই রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য সেখানে যান। তার নিরাপত্তার কোনো শঙ্কা থাকলে থানা পুলিশ কিংবা ডিবির কাছে আসতে পারেন বলেও মন্তব্য করেন ডিবিপ্রধান হারুন।

এর আগে, গেল শুক্রবার পুরো পরিবার নিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নিতে গেছেন বলে জানান এমরান আহমেদ। সেসময় গণমাধ্যমকে তিনি জানান, তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। তার ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত ৪-৫ দিন ধরে অনবরত হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এমরান। জানা যায়, কয়েক ঘণ্টা অপেক্ষার পর পরিবারের সদস্যদের নিয়ে নিজের বাড়িতে ফিরে গেছেন এমরান আহমেদ ভূঁইয়া।

এদিকে, মার্কিন দূতাবাসে এমরানের অবস্থানকে নাটক বলে আখ্যায়িত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গণমাধ্যমকে তিনি জানান, এমরান যুক্তরাষ্ট্রে যেতে চান। এই কারণে তিনি নাটক সাজিয়েছেন। বিষয়টি তিনি দেখবেন বলেও জানান মন্ত্রী।

এর আগে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি সংক্রান্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন এমরান আহম্মদ। শুক্রবার বিকেলে এমরানকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করে আইন মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২–এর ৪ এর ১ অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগ আদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি পাঠিয়েছেন ১৬০ বিশ্বনেতা। এ বিষয়ে গেল ৪ সেপ্টেম্বর হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে ডিএজি এমরান সাংবাদিকদের জানান, শতাধিক নোবেলজয়ীদের ওই খোলা চিঠির বিপরীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার কথা রয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে। ওই বিবৃতিতে স্বাক্ষর করবেন না বলেও উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X