শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে প্রকাশ্যে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, ভিডিও ভাইরাল

রাজধানীতে প্রকাশ্যে কুপিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীতে প্রকাশ্যে কুপিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রকাশ্যে কুপিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে খুদেবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। তারা বলছে, শুক্রবার ঢাকা ও বাগেরহাটে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে র‍্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম গণমাধ্যমে প্রকাশ করেছে র‍্যাব। তারা হলেন- রাফাত, তুষার ও আহমেদ।

ঘটনার সময়কার একটি সিসি ক্যামেরার ফুটেজও গণমাধ্যমে পাঠিয়েছে র‍্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, ‘সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামে এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। কবজি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তারা সাতজনকে গ্রেপ্তার করেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X