কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

রাজধানীর আফতাবনগর মাদ্রাসা মিলনায়তনে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকটি আয়োজন করে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। সার্বিক তত্ত্বাবধান করে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

সভায় বক্তব্য রাখতে গিয়ে আল্লামা আব্দুল হামিদ বলেন, ‘কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক বিশ্বাস রক্ষায় খতমে নবুওয়তের গুরুত্ব অপরিসীম। মুসলমানদের ইমান-আক্বিদা অটুট রাখার স্বার্থে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়টি নিয়ে দেশব্যাপী সচেতনতা বাড়াতে হবে। আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যে আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে, সেটিকে নবীপ্রেমিক মুসলমানদের মহাসমাবেশে পরিণত করতে হবে। প্রত্যেক মুমিন মুসলমানকে এই দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে।’

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১৫ নভেম্বরের মহাসম্মেলন শতভাগ সফল করতে রাজধানী ঢাকা ও এর আশপাশ ছাড়াও দেশের প্রতিটি বিভাগ ও জেলায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ছাড়া সম্মেলনে সৌদি আরব, পাকিস্তান ও ভারতের খ্যাতনামা ইসলামী স্কলারদের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

পরিশেষে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের আলেম-ওলামা, ইমাম-খতিব এবং তৌহিদি জনতাকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, এই মহাসম্মেলনকে সবার অংশগ্রহণেই ঐতিহাসিক জনসমুদ্রে রূপান্তরিত করতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা রশীদ আহমাদ, মুফতি সাঈদ নূর, মাওলানা ইমাদুদ্দীন, মুফতি ফজলুল করীম কাসেমী, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা সালাহউদ্দিন, মুফতি আলী আকবার কাসেমী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল কাদের, মুফতি ইমদাদুল্লাহ, মুফতি শুয়াইব ইব্রাহিম, মাওলানা ফয়েজ আহমাদ, মাওলানা ওয়ালিদ হাসান, মুফতি সাওবান সাকিব, মুফতি আব্দুল্লাহ, মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, মাওলানা আসাদুল্লাহ খান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা লেহাজ উদ্দিন, মাওলানা উবাইদুল্লাহ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আবু যর, মাওলানা বিন ইয়ামিন, মুফতি খালিদ সাইফুল্লাহ নোমানী, মাওলানা নূরুল হক, মাওলানা তারিক জামিলসহ অসংখ্য নেতৃবৃন্দ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X