কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ডাকসুতে শিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক : শশী থারুর

শশী থারুর। ছবি: সংগৃহীত
শশী থারুর। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উল্লেখযোগ্য জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর। তার মতে, এই ফল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে, যা ভবিষ্যতে ভারতের জন্যও উদ্বেগজনক হতে পারে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে শশী থারুর লিখেছেন, ‘অধিকাংশ ভারতীয় হয়তো বিষয়টিকে তেমন গুরুত্ব দিয়ে দেখছেন না। কিন্তু আমার কাছে এটি ভবিষ্যতের জন্য এক গুরুতর সংকেত। বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল—(বর্তমানে নিষিদ্ধ) আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি—জনগণের আস্থা হারিয়েছে। এ কারণে অনেকেই বিকল্প হিসেবে জামায়াতে ইসলামী (জেইআই)-এর দিকে ঝুঁকছেন।’

থারুরের মতে, ভোটাররা উগ্রপন্থা বা মৌলবাদে বিশ্বাস করে বলে নয়; বরং তারা জামায়াতকে এখনো তুলনামূলকভাবে একটি পরিচ্ছন্ন শক্তি হিসেবে দেখছেন। কারণ মূলধারার দুই দলের মতো দুর্নীতি, অব্যবস্থাপনা ও কলুষতার অভিযোগে জামায়াত এখনো এতটা জর্জরিত নয়।

শশী থারুর তার পোস্টে আরও প্রশ্ন তোলেন—‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে এই প্রবণতা কীভাবে প্রতিফলিত হবে? তখন কি নয়াদিল্লিকে এমন এক বাস্তবতার মুখোমুখি হতে হবে, যেখানে প্রতিবেশী বাংলাদেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করবে?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটের সমালোচনা করলে প্রধানমন্ত্রী মন খারাপ করেন : নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১০

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১১

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১২

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৩

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৪

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৬

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৭

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৮

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৯

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

২০
X