স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

লিটন-হৃদয়ের ব্যাটে ভর করে টাইগারদের সহজ জয়

লিটনের অর্ধশতক কাজ সহজ করে দেয় বাংলাদেশের জন্য। ছবি : সংগৃহীত
লিটনের অর্ধশতক কাজ সহজ করে দেয় বাংলাদেশের জন্য। ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের ঝলমলে অর্ধশতক আর তাওহীদ হৃদয়ের শান্ত-ধীরস্থির ইনিংসে ভর করে ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজরা।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান আসে অধিনায়ক লিটনের ব্যাট থেকে। ৩৯ বলে ৫৯ রানের ইনিংসে ছয়টি চার আর একটি ছক্কার মার ছিল। তার সঙ্গে ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। এই জুটির ৯৫ রানের পার্টনারশিপ আসলে ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করে দেয়।

শেষদিকে লিটন আউট হলেও তখন আর কোনো চাপ ছিল না—বাংলাদেশের দরকার ছিল মাত্র ২ রান। জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন হৃদয় ও জাকের আলী।

এর আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত কাজে লাগিয়েছিলেন লিটন। শুরুতেই তাসকিন আহমেদের আঘাতে ৭ রানে প্রথম উইকেট হারায় হংকং। বাবর হায়াতকে ফিরিয়ে দেন তানজিম হাসান সাকিব। এর পরও কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল হংকং। নিজাকাত খান (৪২) ও অধিনায়ক ইয়াসিম মুর্তুজা (২৮)-র ব্যাটে তারা গড়ে তোলে লড়াইয়ের পুঁজি। তবে বাংলাদেশি বোলারদের শৃঙ্খলিত বোলিংয়ে শেষ পর্যন্ত থেমে যায় তাদের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানের বেশি যেতে পারেনি তারা।

বাংলাদেশের হয়ে তাসকিন, তানজিম ও রিশাদ হোসেন সমান দুটি করে উইকেট নেন। হংকংয়ের হয়ে বল হাতে নজর কাড়েন আতিক ইকবাল, তিনি ১৪ রানে নেন ২ উইকেট।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১০

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১১

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১২

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১৩

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৪

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৫

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৬

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৭

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৮

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৯

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

২০
X