কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন সরকারের কন্যার পরলোকগমন

শ্রাবণী সরকার রিতু। ছবি : সংগৃহীত
শ্রাবণী সরকার রিতু। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের একমাত্র মেয়ে শ্রাবণী সরকার রিতু পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতু)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হলে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর। রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের স্থানীয় শ্মশানে রিতুর শেষকৃত্য সম্পন্ন হবে।

শ্রাবণী সরকার রিতুর পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক শোকবার্তায় তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রাবণী সরকার রিতুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সন্তান হারানোর বেদনা যে কত মর্মান্তিক, তা ভুক্তভোগী পিতা-মাতাই জানেন। তার পিতা-মাতা ধৈর্য ধারণের শক্তি পাবে, আমি এটাই কামনা করি। আমি শ্রাবণী সরকার রিতুর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি সমবেদনা। এ ছাড়া শোক জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এদিকে শ্রাবণী সরকার রিতুর পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। পৃথক শোকবার্তায় তারা রিতুর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X