কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিকেলের মধ্যে অবরোধ না তুললে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে অবরোধকারীদের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রাবিকেলের মধ্যে অবরোধ তুলে নেয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয়া হবে।

রোববার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা রাস্তা অবরোধ করে রেখেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে। এটি কোনো অবস্থায় বরদাশত করা হবে না। বিকেলের মধ্যে অবরোধ তুলে নেয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয়া হবে।

উপদেষ্টা জানান, কোর কমিটির বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতি, ছিনতাই, চুরি-ডাকাতি এবং সীমান্ত ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা এবং ফরিদপুরের দুটি ইউনিয়ন ঘিরে উদ্ভূত সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ফরিদপুরের দুটি ইউনিয়নকে পুরোনো সংসদীয় আসন থেকে অন্য আসনে স্থানান্তরের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সরকার এতে কোনো হস্তক্ষেপ করেনি। কমিশন যুক্তি-তর্ক বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পরিবর্তনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, যদি এলাকাবাসীর সত্যিই আপত্তি থাকে, তাহলে তা যথাযথ চ্যানেলে জানানো উচিত ছিল। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন বা অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই দুই ইউনিয়নের কিছু মানুষের জন্য লাখ লাখ মানুষ কষ্ট পাচ্ছে—এটা মেনে নেওয়া যায় না। আজকের মধ্যেই যদি এই পরিস্থিতির সমাধান না হয়, তাহলে সরকার আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X