স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন গিল, পরের টেস্টে খেলা নিয়ে অনিশ্চিয়তা

শুভমান গিল। ছবি : সংগৃহীত
শুভমান গিল। ছবি : সংগৃহীত

কলকাতার ধাক্কা সামলাতে না সামলাতেই ভারতীয় টেস্ট দলে আরও এক অনিশ্চয়তা। ঘাড়ের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি থাকা শুভমান গিল ছাড়া একাদশ সাজানো কতটা কঠিন—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টই তার সরল প্রমাণ। সেই ম্যাচে চতুর্থ ইনিংসে এক ব্যাটার কম থাকার চাপেই আসলে ভারত ভেঙে পড়েছিল। এখন প্রশ্ন—গুয়াহাটিতে কি ফের সেই পরিস্থিতির পুনরাবৃত্তি?

প্রথম টেস্ট চলাকালীন চোট পেয়ে মাত্র তিন বল খেলে অবসর নেওয়া গিলকে দ্বিতীয় দিনের পরই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি ছাড়া পেলেও গলায় মচকের সমস্যা এত দ্রুত সেরে ওঠার মতো নয়। চিকিৎসকের পরামর্শে বিমান ভ্রমণ আপাতত নিষিদ্ধ, ফলে বুধবার দলের সঙ্গে গুয়াহাটি উড়াল দেওয়ার সম্ভাবনা খুবই কম।

মঙ্গলবার কলকাতায় ভারতের অনুশীলন নির্ধারিত থাকলেও গিল সেখানে উপস্থিত থাকবেন না—এটাই নিশ্চিত। প্রধান কোচ গৌতম গম্ভীর ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, “ওর অবস্থা এখনো মূল্যায়ন চলছে। ফিজিও আর মেডিকেল টিম আরও একবার পরীক্ষা করবে।”

গিল না থাকলে ভারতের টপ অর্ডার আবারও নড়বড়ে হতে পারে। কলকাতার ১২৪ রানের লক্ষ্যতায় ভারতের মাত্র ৯৩ রানে থেমে যাওয়া অনেকটাই বাড়তি চাপের ফল। গম্ভীর স্পষ্ট করে বলেছেন, “শুরুতেই দুই উইকেট পড়ে যাওয়ায় আমরা আসলে তিন ডাউনে ছিলাম। একটা ৫০ বা দুটো ৪০ রানের জুটি হলেই ম্যাচ আমাদের হাতেই ছিল।”

সম্ভাব্য বদলি হিসেবে সামনে দুই নাম—বি সাই সুদর্শন ও দেবদত্ত পদ্দিক্কাল। তবে দুজনের সাম্প্রতিক ফর্মই দুশ্চিন্তার। সুদর্শন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ভালো করলেও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার ইনিংসে সর্বোচ্চ ৩২। পদ্দিক্কালের অবস্থা আরও জটিল—তিন ইনিংসে এক অঙ্কের স্কোর তিনবার।

গুয়াহাটিতে যদি ভারতের একমাত্র পরিবর্তন হয় ওপেনার বদল, তবে একাদশে সাত জন বাঁহাতি ব্যাটারের উপস্থিতি আরও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। কলকাতায় সাইমন হারমার বাঁহাতিদের বিপক্ষে ছয়টি উইকেট তুলে নিয়েছেন, আর আংশিক অফস্পিনার আইডেন মার্করাম নিয়েছেন আরও একটি।

এরই মাঝে গিলের চোট ভারত ক্যাম্পের জন্য বাড়তি উদ্বেগ কারণ একই সমস্যায় তিনি গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট মিস করেছিলেন। টানা খেলায় ক্লান্তি, আইপিএল থেকে জাতীয় দল—সব মিলিয়ে তার ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিয়ে বিসিসিআই এর ভাবনার শেষ নেই।

গুয়াহাটির আগে তাই ভারতের সবচেয়ে বড় প্রশ্ন—অভিজ্ঞতা ও স্থিরতা এনে দিতে পারা শুভমান গিলকে ছাড়াই কি ঘুরে দাঁড়ানো সম্ভব?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১০

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১১

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১২

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৩

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৪

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৫

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৬

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৭

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৯

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

২০
X