স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

মোবাইলে বাংলাদেশ-ভারত ম্যাচ দেখবেন যেভাবে

রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ–ভারত সাম্প্রতিক ফুটবল দ্বৈরথ আবারও দারুণ উত্তেজনা নিয়ে হাজির হচ্ছে। তবে প্রতিবেশী ভারতের বিপক্ষে সর্বশেষ জয়ের স্মৃতিটা যেন হারিয়ে যেতে বসেছে লাল-সবুজদের। ২০০৩ সালের পর আর জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় সেই দীর্ঘদিনের আক্ষেপ দূর করতে চায় স্বাগতিকরা।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচের আগে আবেগের ডালি মেলে ধরলেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ অধিনায়ক মাথা খাটিয়ে এ ম্যাচ খেলতে চান, জয় দিয়ে শেষ করতে চান বছর।

জামাল ভূঁইয়া বলেন, ‘এটা অনেক আবেগের ম্যাচ, হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক এবং সবার জন্যই ইতিবাচক হবে। তাই আমার জন্য ম্যাচটি আবেগের, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।’

বাংলাদেশ-ভারত দ্বৈরথে জয়ের পাল্লা ঝুঁকে আছে ভারতের দিকে। দুই দেশের খেলা স্বীকৃত ২৭ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১১ বার। বাংলাদেশের জয় সংখ্যা ৩, বাকি ১৩ ম্যাচ ড্র হয়েছে। দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটি ড্র হয়েছে, আরেক ম্যাচ জিতেছে ভারত। বাংলাদেশ স্বীকৃতি ম্যাচে সর্বশেষ ভারতকে হারিয়েছিল ২২ বছর আগে—২০০৩ সালের ঢাকা সাফ চ্যাম্পিয়নশিপে। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল চলতি বছরের মার্চে—ভারতের অঙ্গরাজ্য মেঘালয়ের শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। লাল-সবুজ জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক, ম্যাচের স্কোরলাইন ছিল গোলশূন্য।

বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে রাত আটটায়। টি-স্পোর্টসের পাশাপাশি অনলাইনেও ম্যাচটি সরাসরি উপভোগের সুযোগ রয়েছে। সাবস্ক্রিপশনের মাধ্যমে বঙ্গবিডিতে দেখা যাবে দুই দলের এই লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X