স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার আলভারেজের দিকে নজর পিএসজির

জুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত
জুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত

জুলিয়ান আলভারেজ—ম্যানচেস্টার সিটিতে হলান্ডের ছায়ায় থাকা সেই আর্জেন্টাইন ফরোয়ার্ড, যিনি অ্যাথলেটিকো মাদ্রিদে এসে পুরো ইউরোপকে দেখিয়ে দিয়েছেন তিনি কেবল “ডেপথ অপশন” নন, নিজেই একজন প্রধান চরিত্র। লা লিগা কাঁপানো সেই তারকার ওপর এবার নজর দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। লুইস এনরিকে এবার তাকে নিজের আক্রমণভাগের ভবিষ্যৎ হিসেবে দেখছেন। আলভারেসও আগ্রহী—সমস্যা শুধু একটি: অ্যাথলেটিকোর দাবি ১২০ মিলিয়ন ইউরো।

পিএসজি প্রথমবার নয়, ২০২৪ সালেও আলভারেজকে তুলতে চেয়েছিল। তখন তিনি ম্যানচেস্টার সিটি ছাড়ার সময় দু’পক্ষের আলোচনা বেশ এগিয়েও গিয়েছিল। পরে তিনি অ্যাথলেটিকোকে বেছে নেন। তবে ফরাসি জায়ান্টদের আকর্ষণ তাকে এড়াতে পারেনি—নিজেই সেটা জানিয়েছেন L’Equipe-এ।

এবার পরিস্থিতি অন্য। এনরিকে মনে করেন, আলভারেজ সেই বহুমুখী ৯ নম্বর, যিনি প্রেসিং, পজিশনিং, লিংক-আপ প্লে—সবদিকে ম্যাচ বদলে দিতে পারেন। গনসালো রামোস জায়গাটা পাকা করে নিতে পারেননি, আর পিএসজি তাদের পরবর্তী আক্রমণভাগ সাজাতে চায় এমন একজনকে ঘিরে, যিনি প্রতি ম্যাচে সিদ্ধান্তমূলক ভূমিকা রাখতে সক্ষম। আলভারেজ ঠিক সেই প্রোফাইল।

অ্যাথলেটিকোয় যাওয়ার পর তার উত্থান আরও ব্যতিক্রমী—প্রথম মৌসুমে ২৯ গোল ও ৮ অ্যাসিস্ট, এই মৌসুমেও ১৫ ম্যাচে ১৩ গোল অবদান। সিমিওনের অধীনে নিয়মিত খেলার সুযোগ পেয়ে তিনি প্রমাণ করেছেন, ইংল্যান্ড ছাড়ার সিদ্ধান্ত ছিল সঠিক।

তবে সমস্যা হল অ্যাথলেটিকোর অবস্থান একেবারেই অনড়। তারা জানিয়ে দিয়েছে—১২০ মিলিয়ন ইউরোর নিচে আলোচনা শুরুই করবেন না। পিএসজি এটাকে অযৌক্তিক বলছে। কারণ তারা একই সঙ্গে আরও বেশ কয়েকটি পজিশন শক্তিশালী করতে চায়।

এদিকে আলভারেসও কোনো প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছা প্রকাশ করেননি। পিএসজির প্রস্তাব তিনি শুনতে রাজি, কিন্তু সবকিছু নির্ভর করছে অ্যাথলেটিকোর সিদ্ধান্তের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X