কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

গাজায় নিরাপত্তা বাহিনী গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুমোদন করল জাতিসংঘ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ বাহিনীর কাঠামো ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে নির্ধারিত হয়েছে।

এদিকে সোমবার (১৭ নভেম্বর) হামাস আল জাজিরাকে জানিয়েছে, তারা গাজায় কোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি মেনে নেবে না। সংগঠনের এক মুখপাত্র বলেছেন, এটি হবে ইসরায়েলি দখলের বদলে বিদেশি অভিভাবকত্ব আরোপ।

গাজার দারাজ এলাকায় একটি স্কুল আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

গাজার প্রশাসন জানিয়েছে, শীতের প্রভাব গভীর হওয়ায় বর্তমানে কমপক্ষে ৩ লাখ তাঁবুর প্রয়োজন। তাঁবুর ব্যবস্থা হলে বাস্তুচ্যুত মানুষদের অস্থায়ী আশ্রয়ের সুযোগ পাবে।

ইসরায়েলের হামলায় অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৯ হাজার ৪৮৩ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৭০৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হওয়া হামলায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X