ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০২:২৮ এএম
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় সহস্রাধিক সেনা-র‍্যাব-বিজিবি মোতায়েন

মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ছবি : কালবেলা
মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চারজন ম্যাজিস্ট্রেটসহ সহস্রাধিক সেনা, র‍্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে সব মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গার এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রকমের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। মাঠে রয়েছে চারজন ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, দুই গাড়ি র‍্যাব ও সেনা মোতায়েনসহ অতিরিক্ত পুলিশ রাতভর টহলে থাকবে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল কালবেলাকে জানান, ইতোমধ্যে ঢাকা-খুলনা মহাসড়ক ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুই গাড়ি র‍্যাব সদস্য নিয়ে মহাসড়কে চেকপোস্ট বসানোসহ টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে কোনোরকম ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সেই লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মহাসড়ক অবরোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার অপচেষ্টায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X