স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৯ এএম
অনলাইন সংস্করণ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

বিশ্বকাপে ৩২ দলের অংশগ্রহণ নিশ্চিত। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে ৩২ দলের অংশগ্রহণ নিশ্চিত। ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে ভিন্নধর্মী আসর। তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি। ৪৮ দল অংশ নেওয়ায় এটি বিশ্বকাপের সবচেয়ে বড় সংস্করণও হতে যাচ্ছে।

বাড়তি দল, নতুন ফরম্যাট, বিস্তৃত ভেন্যুর কারণে ২০২৬ বিশ্বকাপ ইতোমধ্যেই ফুটবলভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। ইতোমধ্যেই ব্রাজিল-আর্জেন্টিনাসহ ৩২ দেশ নিজেদের অংশগ্রহণ করেছে ২০২৬ বিশ্বকাপে।

দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইউরোপ থেকে সব মিলিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে ১৬টি দল। বিশ্বকাপের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে আছে স্পেন, বেলজিয়াম, জার্মানিসহ বেশ কয়েকটি শীর্ষ দল। এই অঞ্চল থেকে এখনো ৯টি দলের সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে।

আফ্রিকা থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে ৯টি দল। এরই মধ্যে সেই ৯ দলের নাম চূড়ান্ত হয়েছে। এশিয়ার ৮টি দেশও এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এই তালিকায় আছে সৌদি আরব, কাতার, দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান।

এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট পাওয়া ৩২ দল: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, আলজেরিয়া, কাবো ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, নরওয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X