কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

দেশের শান্তি বড় শান্তি : প্রধান উপদেষ্টা

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অনেকের কাছে কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হতে পারে, প্রথমে মনে কষ্ট লাগতে পারে। তবে, সময়ের সঙ্গে সঙ্গে শান্তি ফিরে আসবে। কারণ এসব সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেশের জন্যই শান্তি ও স্থিতি বয়ে আনবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, মনে কষ্ট থাকলেও জাতীয় নানা ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে হবে। আমরা অসংখ্য যুক্তি তুলে ধরতে পারি, যুক্তির শেষ নেই। কিন্তু প্রকৃত সমাধান লুকিয়ে আছে সমঝোতায়—এ পথেই আমাদের এগিয়ে যেতে হবে।

বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, যখনই সিদ্ধান্ত নেবেন, কোলাকুলি করে ঐকমত্যের ভিত্তিতেই নেবেন। তবেই নির্বাচন আয়োজন হবে সার্থক ও অর্থবহ।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের জাতি হিসেবে এক নতুন যাত্রার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে অর্থবহ করতে হলে সমঝোতার পথে এগিয়ে গিয়ে নতুন বাংলাদেশ গড়াই একমাত্র সমাধান।

জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখান থেকে ফেরার কোনো পথ নেই। যে সমঝোতার পথ আমরা শুরু করেছি, তা ছাড়া আর কোনো সমাধান নেই—সমঝোতায় আসতেই হবে। আমি হয়তো জোর দিয়েই বলছি; কিন্তু এ কথাটি উপেক্ষা করার সুযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X