কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, যান চলাচল শুরু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোর থেকে গাড়িগুলো ধীরগতিতে চলছে। ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোর থেকে গাড়িগুলো ধীরগতিতে চলছে। ছবি : সংগৃহীত

অবরোধের দীর্ঘ ৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা। ফলে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী—দুই লেনেই আটকে থাকা যানবাহনগুলো একে একে চলাচল শুরু করে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দেন। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল।

জানা গেছে, রাতভর অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি জমে ছিল। ভোরে যান চলাচল শুরু হলেও চাপ বেশি থাকায় গাড়িগুলো ধীরগতিতে চলছে। যাত্রাবাড়ী, শনির আখড়া ও সায়দাবাদ এলাকার মোড়গুলোতে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকা অনেক যাত্রী জানান, তারা নির্ঘুম রাত কাটিয়েছেন যানবাহনের ভেতরেই। অবরোধ প্রত্যাহারের খবরে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তবে ঘটনাস্থলে কোথাও ট্রাফিক পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। যানজটের বিষয়ে ট্রাফিক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা থেকে ওসমান হাদির হত্যার বিচার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এ সময় চালক ও যাত্রীদের বারবার অনুরোধ সত্ত্বেও অবরোধ তুলে নেওয়া হয়নি। তবে মানবিক দিক বিবেচনায় অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X